মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনের অর্থায়নে চার দরিদ্র ফেলো চারটি অটোরিকশা। মঙ্গলবার (৩ মার্চ) বড়তাকিয়া বাজারে চারটি অটোরিকশা বিতরণ করা হয়।
উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ৫ ও ৭ নং ওয়ার্ডে অটোরিকশা পেলেন, ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের হানিফ, শিবলু,পারভেস, ও পূর্বপোলমোগরা গ্রামের হানিফ।
অটোরিকশা বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, যুবদল নেতা হারুন উর রশিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিক খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন,ইউনিয়ন কৃষকদলের সভাপতি খন্দকার তাজউদ্দীন প্রমুখ।
উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন বলেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছোট ভাই আশরাফ প্রতি বছরের ন্যায় এই বছর ও হতদরিদ্র চার অটোরিকশা চালকে চারটি অটোরিকশা কিনে দিয়েছেন। তার এমন মহতী উদ্যোগের জন্য আশরাফকে ধন্যবাদ জানাই এবং যারা চারটি অটো রিকশা পেয়েছেন তারা তাদের পরিবার নিয়ে সুন্দর করে চলতে পারবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |