| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়ায় বিজিবির অভিযান সাড়ে ৬৩ কেজি গাঁজা জব্দ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 03-08-2026 ইং
  • 8 বার পঠিত
ছাগলনাইয়ায় বিজিবির অভিযান   সাড়ে ৬৩ কেজি গাঁজা জব্দ
ছবির ক্যাপশন: ছাগলনাইয়ায় বিজিবির অভিযান সাড়ে ৬৩ কেজি গাঁজা জব্দ


ছাগলনাইয়া প্রতিনিধি: 

ছাগলনাইয়া উপজেলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

গতকাল সোমবার বিকেলে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ছাগলনাইয়া উপজেলা সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য স্থানীয় থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group