| বঙ্গাব্দ
ad728
ad728

উচ্চ আদালতের নির্দেশে ফের বালিগাঁও ইউপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন বাহার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 03-06-2026 ইং
  • 1880 বার পঠিত
উচ্চ আদালতের নির্দেশে  ফের বালিগাঁও ইউপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন  বাহার
ছবির ক্যাপশন: উচ্চ আদালতের নির্দেশে ফের বালিগাঁও ইউপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন বাহার



সদর প্রতিনিধি: 

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদ 

চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার ফের দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার 

দুপুরে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর 

মোহাম্মদ খলিলুর রহমানের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন।

এরআগে, ২০২৪ সালের ৪ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ত্যাগের পর সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সবাই আত্মগোপনে চলে যায়। ওই সময়ে ফেনীর সকল উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্যসহ সবাই 

অনুপস্থিত থাকার কারনে শূন্য ঘোষণা করা হয়। তখন সারা দেশে ইউনিয়ন পরিষদ ও 

পৌরসভাগুলো প্রশাসক নিয়োগ দেয়া হয়।

ফেনী জেলা প্রশাসকের ওই আদেশে বালিগাঁও ইউনিয়নে সদর উপজেলার রিসোর্স অফিসার মোহাম্মদ খলিলুর রহমানকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার উচ্চ আদালতে পিটিশন দাখিল করেন। ওই পিটিশনের নিষ্পত্তিতে আদালত মোজাম্মেল হক বাহারকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বৈধ ঘোষণা করে আদেশ জারি করে। সেই আলোকে জেলা প্রশাসকের জারিকৃত পত্রের আলোকে ২ জুন মোজাম্মেল হক বাহারকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়। 


দায়িত্বভার গ্রহণ করে মোজাম্মেল হক বাহার বলেন, আমি সারা জীবন মানুষের সেবায় নিজেকে নিবেদিত রেখেছি। আগামীতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। দলমত নির্বিশেষে বালিগাঁওবাসীর উন্নয়নে নিজের আত্মনিয়োগ করতে চাই। সেজন্য আমি সকলের সহযোগিতা কামনা করি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group