নিজস্ব প্রতিনিধি
ফেনীর শহরতলীর অন্যতম সেরা বিদ্যাপীঠ মধুপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, বিশিষ্ট সমাজসেবক মোঃ শেখ ফরিদ।
তিনি ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের উত্তর গোবিন্দপুর হাজী সৈয়দের রহমান ভূঁইয়া বাড়ীর কৃতি সন্তান এবং হাজী সৈয়দের রহমান ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম সামছুল হক চৌধুরী পদাধিকার বলে সদস্য সচিব মনোনীত হন।
গত মঙ্গলবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক -স্বাক্ষরিত এক পত্রে অ্যাডভোকেট মোঃ শেখ ফরিদকে এডহক কমিটির সভাপতি মনোনীত করার তথ্য নিশ্চিত করা হয়েছে। উক্ত এডহক কমিটিতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষক প্রতিনিধি মোঃ আলাউদ্দিন ও জেলা প্রশাসক কর্তৃক অভিভাবক প্রতিনিধি মনোনীত হয়েছে মোঃ রফিকুল ইসলাম।
এছাড়া অ্যাডভোকেট মোঃ শেখ ফরিদ বিভিন্ন শিক্ষা, ধর্মীয়, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে এবং এলাকার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। এদিকে অ্যাডভোকেট মোঃ শেখ ফরিদ এডহক কমিটির সভাপতি হওয়ায় বিভিন্ন মহল তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |