সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মো. সজিব (২২) ও মো. আরাফাত (২১) নামে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাদের দাফন কাপন ও পরিবারের আপৎকালীন খরচের জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন
বন ও পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
শনিবার রাতে মন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা। এসময় পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক শাহাজাহান ফিরোজ, সোনাগাজী পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান মোর্শেদ, যুবদল নেতা এনামুল হক এনাম, সোনাগাজী পৌর মৎসজীবি দলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন রুবেল, সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এসময় নিহত শ্রমীকদের পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের কে শান্তনা জানান।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |