| বঙ্গাব্দ
ad728
ad728

কাশেম গোল আরা রাকিন কল্যাণ ট্রাস্টের উদ্যেগে মাদ্রাসা ও এতিমখানায় অনুদান হস্তান্তর

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-04-2026 ইং
  • 589 বার পঠিত
কাশেম গোল আরা রাকিন কল্যাণ ট্রাস্টের উদ্যেগে   মাদ্রাসা ও এতিমখানায় অনুদান হস্তান্তর
ছবির ক্যাপশন: কাশেম গোল আরা রাকিন কল্যাণ ট্রাস্টের উদ্যেগে মাদ্রাসা ও এতিমখানায় অনুদান হস্তান্তর


দাগনভূঞা প্রতিনিধিঃ

দাগনভূঞা কাশেম গোল আরা রাকিন কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে রাফি উজ যিকরা নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও দ্বারে মুহাম্মদ (স:) মাদ্রাসায় রবিবার ১৯ শে এপ্রিল এক মাসের এতিমদের জন্য খাবার মাদরাসার পরিচালকদের কাছে হস্তান্তর করেন। 

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি ও দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন, রাফি উজ যিকরা নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক সাংবাদিক শাখাওয়াত হোসেন টিপু, মাদরাসার মোহতামিম আনোয়ার হোসাইন, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুলফিকার আলমসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

কাশেম গোল আরা রাকিন কল্যাণ ট্রাস্টের সভাপতি ও দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন বলেন, আমরা ট্রাস্টের পক্ষ থেকে সামান্য সহয়তা প্রদান করেছি। সামনের দিকে আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের এই ট্রাস্ট মানবতার কল্যাণে কাজ করে যাবে। তিনি সমাজের বিত্তবান লোকদেরকে অসহায় পরিবার, মাদরাসা ও এতিমখানার ছাত্রদের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group