| বঙ্গাব্দ
ad728
ad728

রামনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 01-03-2026 ইং
  • 144 বার পঠিত
রামনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন
ছবির ক্যাপশন: রামনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন


দাগনভূঞা প্রতিনিধি ঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলার ৪নং রামনগর ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে "ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ" ২০২৬ইং অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। রামনগর ইউনিয়ন জামায়াত ইসলামি আমির মাস্টার আহসাব উল্লাহর সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাওলানা গাজী সালেহ উদ্দিন (আমীর, দাগনভুইয়া উপজেলা জামায়াতে ইসলামী)।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আনোয়ারুল কবির সাহেদ (সেক্রেটারি, দাগনভুইয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন)। মাষ্টার নেয়ামত উল্যাহ (সহকারী সেক্রেটারি, ইউনিয়ন জামায়াতে ইসলামী)। মাওলানা নুরুল হুদা (সভাপতি, ওলামা মাশায়েখ বিভাগ)। আলমগীর হোসেন (সভাপতি, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন)। মাওলানা আতিক উল্যাহ শরীফ (সভাপতি, ইউনিয়ন যুব বিভাগ)।

এছাড়া অনুষ্ঠানে ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী সালেহ উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী সর্বদা আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। রমজান ও ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদেরও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group