নিজস্ব প্রতিনিধি:
ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সুফলভোগীদের মাঝে গাছের চারা এবং ঋণ বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভিপি। অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন সরকারের সভাপতিত্বে এতে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবির উপপরিচালক মো. জাকির হোসেন। সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিক উল্যাহ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার ইমাম হোসেন, জেলা সমবায় কর্মকর্তা মো. জহির আব্বাস ও ফেনী সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি একেএম সিরাজুল ইসলাম চৌধুরী।
সুফলভোগীদের মধ্য থেকে বক্তব্য রাখেন উদ্যোক্তা জামাল উদ্দিন ও সমবায়ী হাসিনা আজিজ।
অনুষ্ঠানে সমবায়ীদের মাঝে ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। এরআগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র্যালী শেষে আগতদের মাঝে বিভিন্ন প্রকারের ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন আয়োজকরা।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |