মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ের ধুম ব্যবসায়ী কল্যাণ সমিতি বারইয়ারহাটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বারইয়ারহাট আল আমিন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির উপদেষ্টা, সমাজসেবক আলী হায়দার টিপু।
সমিতির সদস্য শাহাদাত হোসেন সাদেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সমিতির বিদায়ী সভাপতি মো. দিদারুল আলম, সমিতির সাধারণ সম্পাদক মো. শামসুদ্দিন, অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন।
আলোচনা সভা শেষে সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুদ্দিনকে সভাপতি ও মো. নুরুল আলম রূপমকে সাধারণ সম্পাদক এবং মো. আনোয়ার হোসেনকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির সদস্যরা হলেন মো. শাহাদাত হোসেন সাদেক, সিরাজুল ইসলাম, সোহেল রানা লিটন, সাইফুল আলম শাহীন, মাওলানা মো. ইউসুফ, সাইফুল করিম রিপন, তৌহিদুল আলম তারেক।
উল্লেখ্য, বারইয়ারহাট পৌর বাজারে অবস্থিত ধুম ইউনিয়নের ব্যবসায়ীদের নিয়ে ২০১৪ সালে এই সমিতি যাত্রা শুরু করে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |