| বঙ্গাব্দ
ad728
ad728

ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ছাতা প্রতীকের বিজয়ীরা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 10-05-2026 ইং
  • 5869 বার পঠিত
ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ছাতা প্রতীকের বিজয়ীরা
ছবির ক্যাপশন: ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ছাতা প্রতীকের বিজয়ীরা


স্টাফ রিপোর্টার 

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে বিজয়ী হওয়া নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুল ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল দিনভর শহরের বড় বাজারসহ বিভিন্ন সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তিনি বিজয়ী প্যানেলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করায় ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। পাশাপাশি ফুলের শুভেচ্ছা ও মিস্টি বিতরণের দৃশ্য দেখা যায়।

সৌজন্য সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন, ছাতা প্রতীকে বিজয়ী নবনির্বাচিত সহ-সভাপতি আবুল কালাম আজাদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রাহাত, ধর্মবিষয়ক সম্পাদক (সনাতনী) দীপক চন্দ্র পাল ও কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পিপুল বলেন, “নির্বাচনের আগে ব্যবসায়ীদের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি। আমরা ঐক্যবদ্ধভাবে ব্যবসায়ীদের পাশে থাকবো। এই সংগঠন সবার, তাই সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group