| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-08-2026 ইং
  • 33 বার পঠিত
ফেনীতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া
ছবির ক্যাপশন: ফেনীতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া


স্টাফ রিপোর্টার:

বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফেনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বাদ আসর শহরের কেন্দ্রীয় বড় মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, চট্টগ্রাম বিভাগীয় ওলামা দলের নেতা আলহাজ্ব মাওলানা নুরুল আমিন, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক সওকত আলী জুয়েল ও দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।এতে

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় বড় মসজিদের সহকারী ইমাম হাফেজ আবদুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group