ফুলগাজী প্রতিনিধি ;
আমি ছাত্র, আপনারা আমার শিক্ষক, আমাকে দিয়ে সব সময় কাজ করাবেন। আমি কাজ করতে চাই। আমাকে সহযোগিতা করবেন।
গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ফুলগাজী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় ফেনী-১ আসনের সাংসদ মুন্সী রফিকুল আলম মজনু এসব কথা বলেন।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম'র সভাপতিত্বে প্রধান অতিথি মুন্সী রফিকুল আলম মজনু আরও বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় সন্ধ্যার পর কোন কিশোরদের আড্ডারত অবস্থায় দেখলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য বলা হয়েছে। তিনি বলেন, আমি নতুন এমপি নির্বাচিত হয়েছি। নতুন পথচলায় সকলের সহযোগিতা কামনা করেন। ভূলক্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এ-সময় বক্তব্য রাখেন, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন, ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম, জিএমহাট ইউনিয়ন পরিষদ প্রশাসক উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈয়দ আসিফ মুহাম্মদ, মুন্সীরহাট ইউনিয়ন প্রশাসক উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোয়াজ্জেম হোসেন, আমজাদ হাট ইউনিয়ন পরিষদ প্রশাসক উপজেলা সমবায় কর্মকর্তা মুরাদ হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভা শেষে নবনির্বাচিত এমপি মুন্সী রফিকুল আলম মজনু উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দের সাথে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি উপজেলার চলমান প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন অগ্রগতি ও জনসেবামূলক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। তিনি সকলের সমন্বিতভাবে কাজ করে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |