| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 03-03-2026 ইং
  • 480 বার পঠিত
ফুলগাজীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ছবির ক্যাপশন: ফুলগাজীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


ফুলগাজী প্রতিনিধি:

ফুলগাজীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ফুলগাজী উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ৩ জন ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ফুলগাজী কাচা বাজার, ফলের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী নোশীন প্রত্যাশা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায়, মূল্যতালিকা সংরক্ষণ না করার অভিযোগে অভিযান চালানো হয়। এসময় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী নোশীন প্রত্যাশা জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শণ না করায় বাজারের ৩ জন ফল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ৩,০০০/- টাকা অর্থদন্ড প্রদান ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

তিনি বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ফুলগাজী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group