স্টার লাইন ডেস্ক
কঙ্বাজারে অনুষ্ঠিত হয়েছে যুব নেতৃত্বাধীন পরিবেশবাদী সংগঠন ইকোরেভোলিউশনের ২ দিনব্যাপী ‘বেলাভূমি: ইকো ক্যাম্প ২০২৬’। পরিবেশ সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন বিষয়ে তরুণদের সম্পৃক্তকরণ, নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে ধারণা প্রদান, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতা জোরদারের লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে অংশগ্রহণকারী তরুণরা বিভিন্ন দলগঠনমূলক কার্যক্রম, পরিবেশ বিষয়ক আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক আয়োজন এবং নেতৃত্ব বিকাশমূলক সেশনে অংশগ্রহণ করেন। এর মাধ্যমে তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ দক্ষতা এবং দলগত কাজের সক্ষমতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়।
ক্যাম্পের অন্যতম আকর্ষণ ছিল কঙ্বাজারের খুরুশকুলে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক বায়ুবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন। এ সময় অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিচ্ছন্ন শক্তি উৎপাদন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বায়ুশক্তির ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।
ক্যাম্পের অংশ হিসেবে সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি প্লাস্টিক দূষণ রোধ, দায়িত্বশীল পর্যটন, উপকূলীয় পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে অংশগ্রহণকারীরা একটি সচেতনতামূলক মানববন্ধনেও অংশ নেন।
ক্যাম্পের শেষ দিনে অংশগ্রহণকারীরা ইনানী সৈকত, পাটুয়ারটেক, হিমছড়ি, মেরিন ড্রাইভ এবং উপকূলীয় অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। এ সময় তারা উপকূলীয় জীববৈচিত্র্য, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই পর্যটনের বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পান।
ইকোরেভোলিউশনের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেরাজুল হক বলেন, “বেলাভূমি ইকো ক্যাম্প শুধুমাত্র একটি ভ্রমণ আয়োজন নয়; এটি তরুণদের পরিবেশ, জলবায়ু, নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতার সঙ্গে সম্পৃক্ত করার একটি বাস্তবধর্মী উদ্যোগ। সচেতন ও দায়িত্বশীল তরুণরাই আগামী দিনের টেকসই সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ঈমন উল হক বলেন, “এ ধরনের আয়োজন তরুণদের পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে। এটি কেবল একটি ক্যাম্প নয়, বরং সচেতনতা ও ইতিবাচক পরিবর্তনের একটি কার্যকর উদ্যোগ।”
সংগঠনের উপদেষ্টা, প্রশিক্ষক ও সংগঠক মহিম উদ্দীন পৃথিবী বলেন, “এই আয়োজনের প্রতিটি কার্যক্রমের সঙ্গে শিক্ষা, নেতৃত্ব, অভিজ্ঞতা ও মূল্যবোধের সমন্বয় রয়েছে। তরুণদের জন্য এটি ছিল শেখা, নেতৃত্ব চর্চা এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।”
ক্যাম্পে অংশগ্রহণকারী ১৬ জন ‘ইকো ওয়ারিয়র’ নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান ও মতামত বিনিময়ের সুযোগ পান।
অংশগ্রহণকারীরা জানান, এ আয়োজন তাদের পরিবেশগত সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘বেলাভূমি: ইকো ক্যাম্প ২০২৬’।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |