| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে নতুন ইউএনও হাসনাত জাহান খান

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-05-2026 ইং
  • 996 বার পঠিত
পরশুরামে নতুন ইউএনও হাসনাত জাহান খান
ছবির ক্যাপশন: পরশুরামে নতুন ইউএনও হাসনাত জাহান খান


স্টার লাইন ডেস্ক: 

ফেনীর পরশুরাম উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) পদে নিয়োগ পেয়েছেন হাসনাত জাহান খান। 

গত রবিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোঃ মোতাহার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্যটি জানা গেছে।

হাসনাত জাহান খান এর আগে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ইউএনও পদে  কর্মরত ছিলেন।

তিনি ২০২৫ সালের ৮ ডিসেম্বর বিলাইছড়ি উপজেলায় প্রথম নারী ইউএনও হিসাবে যোগদান করেন। এর আগে তিনি পরিকল্পনা বিভাগে সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত ছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।

গত ২৭ এপ্রিল পরশুরাম উপজেলার ইউএনও হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউএনও সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়াকে পদায়ন করা হলেও তিনি যোগদান করেননি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group