ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়ায় দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক মিলন খন্দকারের বাসায় দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতের কোন এক সময়ে পৌর শহরের পশ্চিম ছাগলনাইয়া বনানী পাড়াস্থ বাসায় চুরির ঘটনা সংঘটিত হয়।
ভুক্তভোগী দৈনিক কালবেলা ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি মিলন খন্দকার জানান, আমার পরিবার ভোলায় কিছুদিন অবস্থান করায় তাদেরকে আনতে গত শুক্রবার ভোলায় যাই। গতকাল শনিবার সকালে খবর পেলাম বাসায় চুরির ঘটনা সংঘটিত হয়েছে। তিনি জানান, তার দুটি আলমারি ভেঙ্গে দেড় ভরি স্বর্নালংকার নগদ ৭৭ হাজার টাকা ও সিসি ক্যামেরার আনুষঙ্গিক চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন দ্রুত সময়ের মধ্যে চোর সনাক্ত করার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |