| বঙ্গাব্দ
ad728
ad728

শিবির নেতার গুম ও ধর্ষণের ‘নাটক’ অভিযোগের প্রতিবাদে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 14-06-2026 ইং
  • 750 বার পঠিত
শিবির নেতার গুম ও ধর্ষণের ‘নাটক’ অভিযোগের প্রতিবাদে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
ছবির ক্যাপশন: শিবির নেতার গুম ও ধর্ষণের ‘নাটক’ অভিযোগের প্রতিবাদে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ


শহর প্রতিনিধি: 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানের বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণ মামলা এবং গুমের ‘নাটক’ বলে দাবি করা ঘটনার প্রতিবাদে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রোববার দুপুরে কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনির নেতৃত্বে মিছিলটি কলেজ অডিটোরিয়ামের সামনে থেকে শুরু হয়। পরে মিছিলটি কলেজ রোড, জেল রোড ও ট্রাংক রোড প্রদক্ষিণ করে কলেজ প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাবি, সাংগঠনিক সম্পাদক মাহের, প্রচার সম্পাদক রিহান, ছাত্রীবিষয়ক সম্পাদক চুমকি আক্তারসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট ঘটনায় গুমের নাটক সাজিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তারা অভিযুক্ত শিবির নেতার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ বিচার দাবি করেন। একই সঙ্গে ধর্ষণের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group