| বঙ্গাব্দ
ad728
ad728

লেমুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-05-2026 ইং
  • 210 বার পঠিত
লেমুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবির ক্যাপশন: লেমুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


সদর প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার ৯নং লেমুয়া ইউনিয়নে জেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুনের আযোজনে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার শেখ মুজিব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। প্রধান বক্তা ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ফজলুর রহমান বকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব  আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব দেলোয়ার হোসেন বাবুল কমিশনার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ যুবদল উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন।

এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও সহযোগিতা করলে ভবিষ্যতে তারা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group