| বঙ্গাব্দ
ad728
ad728

কোরআন হাদিসের আলোকে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে - মাওলানা আব্দুল হালিম

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 21-07-2026 ইং
  • 4 বার পঠিত
কোরআন হাদিসের আলোকে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে  - মাওলানা আব্দুল হালিম
ছবির ক্যাপশন: কোরআন হাদিসের আলোকে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে - মাওলানা আব্দুল হালিম


নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও তালিমুল কুরআন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম বলেছেন, কুরআন হাদিসের আলোকে একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল মোয়াল্লেমকে কাজ করেতে হবে। তিনি বলেন কোরআন হচ্ছে আল্লাহকে পাওয়ার উত্তম মাধ্যম। 

গতকাল সোমবার বিকেলে ফেনী জেলা তালিমুল কুরআন ফাউন্ডেশন এর উদ্যোগে এক মোয়াল্লেম সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

ফাউন্ডেশনের জেলা পরিচালক মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে ও ফাউন্ডেশন এর জেলা সেক্রেটারী মাওলানা নাজমুল আহসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, নোয়াখালী জেলার সাবেক আমীর মাওলানা আলাউদ্দিন, ফেনী জেলা জামাতেয়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ ও মাওলানা মাহমুদুল হক এবং জেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রহিম। মঞ্চে আরো উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আবু ইউসুফ, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আনম আবদুর রহিম, জেলা সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইলিয়াস, শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, কোরআনকে যাঁরা বুকে ধারণ করেছিলেন তারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও হাসতে পারেন। তিনি বলেন, এই কোরআনের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে হবে। কোরআনের আলোয় নিজে আলোকিত হব পরিবার সমাজ ও দেশকে আলোকিত করবো।

অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া মুয়াল্লেমদের উদ্দেশ্যে বলেন, আপনারা শিক্ষকতাকে পেশা হিসেবে না নিয়ে একে মিশনারী কাজ হিসেবে নিবেন। তিনি বলেন, এটাকে কোরআনের খেদমত হিসেবে গ্রহণ করতে হবে এবং সকল ক্ষেত্রে আখেরাতকে অগ্রাধিকার দিতে হবে।

মুফতি আব্দুল হান্নান বলেন, কোরআনের চর্চা যত বেশি হবে সমাজ থেকে তত বেশি পাপ-পঙ্কিলতা দূর হবে তিনি ইসলামী সমাজ বিনির্মাণে কোরআনের চর্চা বেগবান করার আহ্বান জানান।

এসময় ৪৫ দিন ব্যাপী মুয়াল্লিম প্রশিক্ষণে উত্তীর্ণ ৭ জনকে পুরস্কৃত করা হয়। এরমধ্যে ফেনী শাখার ছিলেন ৪ জন ও ফেনী সদর শাখার ছিলেন ৩ জন। এছাড়া প্রশিক্ষকদের মাঝে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group