| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজীতে মধ্যপ্রাচ্যে যুদ্ধরত প্রবাসীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 17-03-2026 ইং
  • 187 বার পঠিত
সোনাগাজীতে মধ্যপ্রাচ্যে যুদ্ধরত প্রবাসীদের জন্য   দোয়া ও ইফতার মাহফিল
ছবির ক্যাপশন: বক্তব্য রাখছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোজাম্মেল হোসেন আরিফ

সোনাগাজীতে মধ্যপ্রাচ্যে যুদ্ধরত প্রবাসীদের জন্য   দোয়া ও ইফতার মাহফিল


ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে মধ্যপ্রাচ্যে যুদ্ধরত প্রবাসীদের নিরাপত্তা ও সুস্থতা কামনায় দোয়া এবং রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মধ্যম সুলতানপুর এলাকার রৌশন মিঝী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হোসেন আরিফ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আরিফ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সৌদি আরবের পূর্বাঞ্চল বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন রতন, মসজিদ কমিটির সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আরাফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন এবং দোয়া-মোনাজাতে শরিক হন।

মসজিদ কমিটির সেক্রেটারি মোজাম্মেল হোসেন আরিফ জানান, প্রতিবছরই মসজিদের উদ্যোগে এ ধরনের ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এছাড়া যুবসমাজের জন্য ক্রীড়া, বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রমও অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group