| বঙ্গাব্দ
ad728
ad728

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে শেফা ইনসান হাসপাতালকে জরিমানা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 01-04-2026 ইং
  • 604 বার পঠিত
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে   শেফা ইনসান হাসপাতালকে জরিমানা
ছবির ক্যাপশন: মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে শেফা ইনসান হাসপাতালকে জরিমানা


মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় অবস্থিত শেফা ইনসান হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিদর্শনের সময় হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩-এর ৪০ (খ) ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group