| বঙ্গাব্দ
ad728
ad728

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ ফেনীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-04-2026 ইং
  • 798 বার পঠিত
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ  ফেনীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবির ক্যাপশন: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ ফেনীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা



নিজস্ব প্রতিনিধি:

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৪ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম এবং ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ফারহানা পৃথা পৃথকভাবে এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ছাগলনাইয়া উপজেলা শহরে ভেজালবিরোধী অভিযান চালায়। এ সময় মেসার্স বাগদাদ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে গিয়ে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময় পৌর শহরের মেসার্স চমক সুইটস অ্যান্ড রেস্টুরেন্টের ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ এবং দুগ্ধজাত পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ফারহানা পৃথা ২০ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মেসার্স রাহুল ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং আলম ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে পৃথকভাবে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group