| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজীতে প্রবাসীর স্ত্রী কাজল হত্যা প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 30-06-2026 ইং
  • 29 বার পঠিত
ফুলগাজীতে প্রবাসীর স্ত্রী কাজল হত্যা  প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ফুলগাজীতে প্রবাসীর স্ত্রী কাজল হত্যা প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার:

ফেনীর ফুলগাজীতে কুয়েত প্রবাসীর স্ত্রী বিবি কুলসুম কাজল (৩৬) হত্যা মামলার প্রধান সন্দেহভাজন মো. আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। ঘটনার প্রায় ৫০ ঘণ্টার মধ্যে গতকাল সোমবার সকালে ফুলগাজী উপজেলার উত্তর ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, নিহত বিবি কুলসুম কাজল ফুলগাজী উপজেলার দক্ষিণ তালবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী। তিন সন্তানের জননী কাজল ছোট ছেলে নাহিমকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। অপর দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রাবাসে থাকত।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গত ২৬ জুন দিবাগত রাতে দুর্বৃত্তরা বাড়ির ছাদের সিঁড়িঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর কাজলের হাত, পা ও মুখ বেঁধে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরদিন ভোরে প্রতিবেশীরা ঘরের ভেতর থেকে শব্দ শুনে এগিয়ে গিয়ে তাকে হাত-পা ও মুখ বাঁধা, রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফুলগাজী থানায় অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে প্রধান সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করা হয়। পরে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তর ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group