| বঙ্গাব্দ
ad728
ad728

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় গোল্ড মেডেল জিতলেন ফেনীর জিহাদ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 23-05-2026 ইং
  • 645 বার পঠিত
আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় গোল্ড মেডেল জিতলেন ফেনীর জিহাদ
ছবির ক্যাপশন: আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় গোল্ড মেডেল জিতলেন ফেনীর জিহাদ


স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক উদ্ভাবন ও সৃজনশীলতা প্রতিযোগিতা বর্নিও ইন্টারন্যাশনাল ইনোভেশন ক্রিয়েটিভিটি কম্পিটিশন ২০২৬-এ গোল্ড মেডেল অর্জন করেছেন ফেনীর ছেলে জিহাদ। সারা বাংলাদেশ থেকে অংশ নেওয়া শতাধিক টিমের মধ্যে শীর্ষ তিনে জায়গা করে নেয় তার নেতৃত্বাধীন যৌথ টিম।

প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও সংস্কৃতি সংরক্ষণেও গুরুত্ব দেওয়ায় বিশ্বব্যাপী এ আয়োজনটি বিশেষ পরিচিতি পেয়েছে।

প্রতিযোগিতায় মোট ৮টি ক্যাটাগরিতে শিক্ষার্থী, গবেষক, শিক্ষক, বিজ্ঞানী, উদ্যোক্তা ও উদ্ভাবকেরা নিজেদের উদ্ভাবনী প্রজেক্ট ও গবেষণা উপস্থাপন করেন। এর মধ্যে “সমাজের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য ও স্মার্ট সিস্টেম” ডোমেইনে অংশ নেয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়-এর সমন্বয়ে গঠিত একটি দল।

দলের নেতৃত্ব দেন ফেনীর জিহাদ। তিনি টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার ইউআইইউ-এর এক টিমমেট সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করেন। উদ্ভাবনী ও সমাজবান্ধব প্রযুক্তিভিত্তিক প্রজেক্ট উপস্থাপনের মাধ্যমে তারা বিচারকদের মুগ্ধ করেন।

প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে শতাধিক টিম অংশগ্রহণ করে। এর মধ্য থেকে মাত্র ৩ টি দলকে গোল্ড মেডেল, তিনটি দলকে সিলভার মেডেল এবং তিনটি দলকে ব্রোঞ্জ মেডেল প্রদান করা হয়। সেই তালিকায় জায়গা করে নিয়ে গোল্ড মেডেল অর্জন করে জিহাদের দল।

এই অর্জনের মাধ্যমে ফেনীসহ পুরো বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group