| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 16-06-2026 ইং
  • 352 বার পঠিত
ফেনীতে বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতা
ছবির ক্যাপশন: ফেনীতে বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতা


‎‎স্টার লাইন ডেস্ক:

‎ফেনীতে অনূর্ধ্ব ১৪ বালকদের অংশগ্রহণে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

‎ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় "ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা"- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে এই হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো: বকতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার। 

‎এতে বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব রিয়াজ মো: সাইদুর রহমান জুয়েল, সদস্য মো: সালাহ উদ্দিন মামুন।

‎এতে আরও উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক গোলাম হায়দার মজুমদার, মতিউর রহমান সোহেলসহ ক্রীড়ামোদী ব্যক্তিবর্গরা।

‎উল্লেখ যে, হ্যান্ডবল প্রতিযোগিতায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, গিরীশ-অক্ষয় একাডেমি হাই স্কুল, ফেনী সেন্ট্রাল হাই স্কুল, ফেনী মডেল হাই স্কুলের হ্যান্ডবল দল অংশগ্রহণ করে।

‎প্রতিযোগিতার ফাইনাল খেলায় গিরীশ-অক্ষয় একাডেমি হাই স্কুল দল চ্যাম্পিয়ন ও ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দল রানার্স আপ হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group