| বঙ্গাব্দ
ad728
ad728

দৈনিক স্টার লাইন পত্রিকার সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত মানুষের কল্যানে সাংবাদিকদের ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করার আহবান

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 30-10-2026 ইং
  • 26 বার পঠিত
দৈনিক স্টার লাইন পত্রিকার সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত    মানুষের কল্যানে সাংবাদিকদের ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করার আহবান
ছবির ক্যাপশন: দৈনিক স্টার লাইন পত্রিকার সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত



শহর প্রতিনিধি:

ফেনী থেকে প্রকাশিত সরকারি মিডিয়াভুক্ত দৈনিক স্টার লাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত স্টার লাইন গ্রুপের প্রধান কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন সম্পাদক জামাল উদ্দিন। বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী পর্বে বক্তব্য রাখেন ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মুক্তার হুসেইন, জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমীন, স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, সহযোগী সম্পাদক জসিম মাহমুদ এবং দৈনিক কালের কণ্ঠের ফেনী প্রতিনিধি এম এ আকাশ।


বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা বর্তমান সময়ের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও তথ্য যাচাইয়ের সক্ষমতা বৃদ্ধি করে এবং গণমাধ্যমের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে-কলমে সাংবাদিকতার নীতি-নৈতিকতা, কৌশলগত দিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট আইন নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group