| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়া উপজেলা কৃষি অফিসের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-06-2026 ইং
  • 374 বার পঠিত
ছাগলনাইয়া উপজেলা কৃষি অফিসের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ছাগলনাইয়া উপজেলা কৃষি অফিসের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত


ছাগলনাইয়া প্রতিনিধি 

ছাগলনাইয়া উপজেলায় টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী ছাগলনাইয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতিক উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার তন্ময় কুমার সরকারের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনুর একান্ত সচিব জাফর হোসেন মজুমদার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তাহের, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রাশা ফারজানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ, ছাগলনাইয়া পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর প্যানেল মেয়র আলহাজ্ব ইউছুপ মজুমদার, সদস্য সচিব কাজী আবদুল লতিফ ও সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনির আহাম্মদ খোকন প্রমুখ। সভায় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাগনসহ কৃষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। 

বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা, কৃষি উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ‘পার্টনার কংগ্রেস’ হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত একটি অংশগ্রহণমূলক কর্মসূচি। এতে ১০০ জন কৃষক, কৃষি উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময়, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group