| বঙ্গাব্দ
ad728
ad728

মাদক ও কিশোরগ্যাংয়ের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা ফেনীর নবাগত এসপির

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 16-06-2026 ইং
  • 4698 বার পঠিত
মাদক ও কিশোরগ্যাংয়ের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা ফেনীর নবাগত এসপির
ছবির ক্যাপশন: মাদক ও কিশোরগ্যাংয়ের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা ফেনীর নবাগত এসপির


শহর প্রতিনিধি

ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে প্রত্যুষ কুমার মজুমদার যোগদান করেছেন। গত সোমবার সদ্য বিদায়ী এসপি শফিকুল ইসলামের থেকে দায়িত্বভার গ্রহন শেষে তিনি গতকাল মঙ্গলবার সকালে ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন। এতে নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর সামগ্রিক বিষয়ে ধারণা দেন সাংবাদিকরা।   

বক্তব্যকালে পুলিশ সুপার বলেন,  আমি ফেনীর মানুষকে নিরাপত্তা দেয়ার দায়িত্ব পালন করবো। যাতে করে ফেনীর মানুষ আমাকে নিয়ে খুশি থাকতে পারবো। এ জেলায় অপরাধ করে কেউ ছাড় পাবে না এবং আর কোন নিরীহ লোককে ফাঁসানো হবে না। এই গ্যারান্টি আমি ফেনীর মানুষকে দিচ্ছি। থানায় থানায় পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য পুলিশ অথবা বাহিরের কেউ টাকা নিলেই ব্যবস্থা নেয়া হবে। 

তিনি বলেন, মাদকের চাহিদা থাকায় এটি বন্ধ করা যাবে না। তবে এটি নিয়ন্ত্রণে সর্বোচ্চ কাজ করবে পুলিশ। কিশোরগ্যাং নিয়ন্ত্রণের জন্য পরিবার ও সমাজ থেকে সহযোগিতা নিয়ে পুলিশ কাজ করবে। এর নিয়ন্ত্রণে আইনের পাশাপাশি সচেতনতা নিয়েও কাজ করতে হবে। 

এসময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনসহ ফেনীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রোনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group