| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী জামায়াতের উদ্যোগে শিবিরের প্রাক্তন সদস্য ও সাথীদের প্রীতি সমাবেশ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-05-2026 ইং
  • 207 বার পঠিত
ফেনী জামায়াতের উদ্যোগে শিবিরের প্রাক্তন সদস্য ও সাথীদের প্রীতি সমাবেশ
ছবির ক্যাপশন: ফেনী জামায়াতের উদ্যোগে শিবিরের প্রাক্তন সদস্য ও সাথীদের প্রীতি সমাবেশ


নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলার উদ্যোগে গতকাল বুধবার বিকেলে শহরের দারুল ইসলাম ভবনে ছাত্র শিবিরের সাবেক সদস্য ও সাথীদের এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী অধ্যাপক শিহাব উদ্দিনের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর মুফতি আবদুল হান্নান।

এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুফ, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ফেনী শহর সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক নিযাম উদ্দিন, কালিদহ ইউপি আমীর আবু তৈয়্যব, আবদুল্লাহিল কাফি খুররম, হাসানুল বান্না।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবদুল হান্নান বলেন, আন্দোলনের দাবী হচ্ছে শপথের কর্মী হয়ে জীবন পরিচালিত করা। যারা জীবন বাজি রেখে আল্লাহকে সাক্ষী রেখে শপথ নিয়েছিলেন তাদের পিছিয়ে থাকার কোন সুযোগ নেই। আপনারা এগিয়ে আসলে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group