সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীতে হঠাৎ ঝড়ের আঘাতে লন্ডবন্ড হয়ে গেছে গ্রামীন গাছপালা ঘরবাড়ী ও বিদ্যুৎ লাইন। স্কুলের জানালা ভেঙ্গে ৫ শিশু শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ শুরু হওয়া এই ঝড় মাত্র ১০মিনিটের মত স্থায়ী ছিল। এই সময়ে বিভিন্ন স্থানে কাঁচা ঘরের টিনের চাল উড়ে গেছে, কোথাও গাছ উপড়ে পড়েছে এবং ডালপালা ভেঙ্গে পড়েছে।
ঝড়ে সোনাগাজী পৌর-শহরে অবস্থিত মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্লাসের জানালা ভেঙ্গে শ্রেণী কক্ষে থাকা ৫ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিদ্যায়টির সহকারি শিক্ষক ইকরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আহত শিশুদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং তাৎক্ষনিক এই ঘটনা উপজেলা শিক্ষা অফিস কে অবগত করা হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |