সদর প্রতিনিধি:
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে ফেনী সদর উপজেলা পরিষদের হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। উপজেলা একাডেমিক সুপার ভাইজার কামরুন নাহারের সভাপতিত্বে ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ আলম, পরিসংখ্যান কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মো. রাশেদুল ইসলাম।
বক্তব্য রাখেন, জিয়া মহিলা কলেজের প্রভাষক মো. ইস্রাফিল মাহমুদ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সরকারী জিয়া মহিলা কলেজের শিক্ষার্থী নুসরাত আহমেদ নোহা, ফেনী সরকারী কলেজের শিক্ষার্থী হাসান নাফিজ।
সমাপনী অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে পুরষ্কার, ক্রেস্ট ও সনদ গ্রহন করে সেরা স্টল, সেরা প্রজেক্ট ও সেরা প্রতিযোগিরা।
জানা যায়, ফেনী সদর উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ২৪টি স্টল বরাদ্দ দেয়া হয়। এসব স্টলে শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে ৩০টি প্রজেক্ট প্রদর্শন করা হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |