সাংবাদিক ফখরুল ইসলামের পিতার দাফন সম্পন্ন
দাগনভূঞা প্রতিনিধি:
গ্রীণটিভির ফেনী জেলা প্রতিনিধি মো. ফখরুল ইসলামের পিতা মো. আবুল খায়েরের দাফন সম্পন্ন হয়েছে। গত শনিবার সাড়ে ৩টায় দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কামার পুকুরিয়া এলাকার হাজী চৌধুরী বাড়ি প্রাঙ্গণে নামজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টায় বার্ধক্যজনিত কারণে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফেনীতে এনটিভি প্রতিনিধি রাজনের মায়ের জানাজা সম্পন্ন
স্টাফ রিপোর্টার:
ফেনীতে এনটিভি অনলাইন (ফেনী সদর ও ছাগলনাইয়া) প্রতিনিধি জাহিদুল আলম রাজনের মা হোসনেয়ারা বেগম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, একই দিন সকাল ৮টায় ইলাশপুর গ্রামের আম্বর আলী পণ্ডিত বাড়িতে নিজ স্বামীর বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমাজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
দৈনিক স্টার লাইন পরিবারের শোক
গ্রীণটিভির ফেনী জেলা প্রতিনিধি মো. ফখরুল ইসলামের পিতা মো. আবুল খায়ের ও এনটিভি অনলাইন প্রতিনিধি জাহেদুল আলম রাঝনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক স্টার লাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জামাল উদ্দিন ।
এক শোক বার্তায় দৈনিক স্টার লাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন বলেন, সাংবাদিক মো. ফখরুল ইসলামের পিতা আবুল খায়ের ও সাংবাদিক জাহেদুল আলম রাঝনের মায়ের মৃত্যুতে আমরা শোকাহত। ২ সাংবাদিকের মাথার উপর থেকে মা-বাবার আশির্বাদের ছায়া সরে গেলেও আমি মহান রাব্বুল আলামিনের আল্লাহর ছায়া কামনা করি। তিনি মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |