| বঙ্গাব্দ
ad728
ad728

দাদনার খালের খনন কার্যক্রম অব্যাহত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 19-04-2026 ইং
  • 123 বার পঠিত
দাদনার খালের খনন কার্যক্রম অব্যাহত
ছবির ক্যাপশন: দাদনার খালের খনন কার্যক্রম অব্যাহত


দাগনভূঞা প্রতিনিধি 

ফেনীর দাগনভূঞা উপজেলা ঐতিহ্যবাহী দাদনার খনন ও পুনঃখনন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। গত ১৬ মার্চ ২০২৬ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

দাদনার খাল খনন কার্যক্রমে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মিরেরপুল এলাকা থেকে এই খনন কার্যক্রম শুরু হয়েছে। খননের দৈর্ঘ্য প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে এই পুনঃখনন কাজ পরিচালিত হবে। 

মূলত জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন, দূষণ কমানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

দখল ও দূষনে খালের সীমানা নির্ধারণ করে অবৈধ দখলদারদের হাত থেকে খালটি উদ্ধারের জন্য প্রশাসন দ্রুততম সময়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেন। এ প্রকল্পের কার্যক্রমটি সরকারের দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির একটি অংশ হিসেবে জানা গেছে।

দাদনার খালটি প্রায় ২০০ বছরের পুরনো এবং এটি দাগনভূঞা বাজারের জলাবদ্ধতা নিরসন ও কৃষি জমিতে পানি সেচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সংস্কারের অভাব এবং অবৈধ দখলের কারণে এটি অস্তিত্ব সংকটে পড়েছিল, যা এই খনন কার্যক্রমের মাধ্যমে পুনরুদ্ধার করা হচ্ছে। 

স্থানীয়রা জানান, দাদনার খাল খনন কাজ দ্রুত গতিতে চলছে কিন্ত পরবর্তীতে কেউ যেন খালকে ডাষ্টবিনে পরিণত না করেন। এতে খালে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং ভারসাম্য ঠিক থাকে না। এ বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া উচিত।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group