| বঙ্গাব্দ
ad728
ad728

কোম্পানীগঞ্জে নব নির্বাচিত এমপিকে শিক্ষক সমিতির অভিনন্দন

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 23-02-2026 ইং
  • 295 বার পঠিত
কোম্পানীগঞ্জে নব নির্বাচিত এমপিকে শিক্ষক সমিতির অভিনন্দন
ছবির ক্যাপশন: কোম্পানীগঞ্জে নব নির্বাচিত এমপিকে শিক্ষক সমিতির অভিনন্দন


নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি (এমপিওভুক্ত)-এর নেতৃবৃন্দ।

রবিবার( ২২ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় তার বাস ভবনে ফুল দিয়ে এই অভিনন্দন জানান।

সমিতির  কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষক নেতৃবৃন্দ তাঁদের ন্যায্য দাবি—বাড়িভাড়া বৃদ্ধি, উৎসব বোনাস, মেডিকেল ভাতা প্রদান, বদলি প্রক্রিয়া সহজীকরণ এবং অতিরিক্ত ৪% কর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যের সাথে মতবিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় কালে সংসদ সদস্য ফখরুল ইসলাম  শিক্ষকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষক ও সাংবাদিকদের রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে; তবে প্রত্যক্ষ দলীয় রাজনীতিতে সম্পৃক্ততা অনেক সময় তাঁদের পেশাগত মর্যাদা ও সম্মানের পরিপন্থী হতে পারে।তিনি জাতি গঠনে শিক্ষকদের অপরিসীম ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং পাঠদানে আরও নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান।

তিনি শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে পদায়ন ও দায়িত্ব প্রদানের ক্ষেত্রে দলীয় বিবেচনা নয়, বরং যোগ্যতা ও অভিজ্ঞতাকেই প্রধান মাপকাঠি হিসেবে গণ্য করা হবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group