| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে এঙ্াম বাইনারী ইন্টারন্যাশনাল একাডেমির যাত্রা শুরু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-07-2026 ইং
  • 13 বার পঠিত
ফেনীতে এঙ্াম বাইনারী ইন্টারন্যাশনাল একাডেমির যাত্রা শুরু
ছবির ক্যাপশন: ফেনীতে এঙ্াম বাইনারী ইন্টারন্যাশনাল একাডেমির যাত্রা শুরু


স্টাফ রিপোর্টার:

ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশে এবং বিদেশে পেশাগত জীবনে সাফল্য অর্জনের লক্ষ্যে ফেনীতে যাত্রা শুরু করেছে এঙ্াম বাইনারী ইন্টারন্যাশনাল একাডেমি। গতকাল শনিবার বিকালে শহরের কুমিল্লা বাস স্টান্ড সংলগ্ন টাইমস রেস্টুরেন্টে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

অনুষ্ঠানে এঙ্াম বাইনারী ইন্টারন্যাশনাল একাডেমির পরিচালক ওবায়েদ হোসেন চৌধুরী মান্নার সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন, সুইডেন স্টকহোম ইউনিভার্সিটির লেকচারার সালেহ আহমেদ রাকীব, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, ফেনী তানজিমুল উম্মাহ মাদরাসার সুপার মো: নাসির উদ্দিন চৌধুরী ও স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র শিক্ষক মো: আশরাফ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম, পরিচালক আব্দুল মান্নান চৌধুরী খোকন ও বিজয়করা স্কুল অ্যান্ড কলেজের আসাদ উল্লাহ খালেদ।

এখানে স্পোকেন প্রফেশনাল ও স্পোকেন প্রফেশনাল এডভান্স কোর্স নিয়ে যাত্রা শুরু হয়েছে। আগামীতে ১২ টি কোর্স চালু হবে বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group