স্টাফ রিপোর্টার
ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক বলেছেন, এক সময়ে সাংবাদিকদের অনেক সম্মান ও গুরুত্ব ছিলো। কিন্তু দিন দিন সাংবাদিকদের সম্মান কমছে। তাই সাংবাদিকদের সমৃদ্ধির জন্য চাকুরী না করে নিজেরাই মিডিয়া হাউস তৈরী করতে হবে। গণঅভ্যুত্থানের পর সাংবাদিকতা তুলনামূলক স্বাধীনতা ভোগ করছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সমাজের উন্নয়নে সাহসী ভূমিকা রাখুন।
গতকাল রবিবার সকালে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ ফেনী জেলা শাখার আয়োজনে ফেনীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে প্রধান আলোচক ছিলেন, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি কাজী তানভীর আলাদিন। বক্তব্যকালে তিনি বলেন, দেশে সাংবাদিক হওয়ার সুযোগ যেমন আছে, তেমনি সাংঘাতিক হওয়ার সুযোগও রয়েছে। আপনি কোনটি হবেন, সেটির সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সেটার জন্য প্রতিদিনই আপনাকে তৈরী করতে হবে। আর্থিক চাহিদা মাথায় নিয়ে সাংবাদিকতায় আসবেন না। কারণ মাথায় অর্থিক ক্রাইসিস থাকলে ভালো সাংবাদিকতা করা দুঃস্বাধ্য।
ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঁইয়ার সভাপতিত্বে শুরুতেই দিবসের মূলপ্রতিপ্রাদ্য তুলে ধরেন সাধারণ সম্পাদক সোলেমান হাজারী ডালিম।
পরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা তথ্য কর্মকর্তা এএসএম নুরুল আমীন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী জেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার।
এছাড়াও বক্তব্য রাখেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, আজাদ মালদার, সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, বাংলাদেশ বেতার প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক আমার দেশ প্রতিনিধি এসএম ইউসুফ আলী, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, সাধারণ সম্পাদক আরএম আরিফুর রহমান, দৈনিক যুগান্তরের প্রতিনিধি নুরুজ্জামান সুমন, চ্যানেল আই প্রতিনিধি সফিউল্লাহ রিপন, বনিকবার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সুরঞ্জিত নাগ, সাপ্তাহিক ফেনী সংবাদের সম্পাদক এসএম মাছুম বিল্লাহ, দৈনিক কালের কন্ঠের সোনাগাজী প্রতিনিধি আবদুল হান্নান, কালবেলার পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, ঢাকা পোস্টের প্রতিনিধি তারেক চৌধুরী।
পরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে একটি র্যালী বের হয়ে ফেনী শহরের ট্রাংক রোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |