| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 01-03-2026 ইং
  • 136 বার পঠিত
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ
ছবির ক্যাপশন: মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ


মিরসরাই  প্রতিনিধি:

মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

ওইদিন মিরসরাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই আসনের নর্বনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, আজ সরকারি দল, বিরোধীদল একসাথে ইফতার করছে, এমন একটি দিন দেখে খুব ভালো লাগছে। এতে সরকারি দল বিরোধী দল সবার মুখে হাসি ফুটেছে। এই হাসির মিরসরাই আমরা দেখতে চাই। বিগত ১৭ বছর একদল এসেছে আরেকদল আসার সুযোগ ছিল না। এক দলের মুখে হাসি ছিল, আরেক দলের মুখ মলিন ছিল। এই পরিস্থিতি থেকে আমরা উত্তোরণ হতে চাই।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, সেক্রেটারী আনোয়ার উল্লাহ আল মামুন, মিরসরাই এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হক মনি। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।

ইফতার ও সুধী সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ নুরের নবী, মিরসরাই এসোসিয়েশনের সাবেক সভাপতি লায়ন তাহের আহম্মদ,  শিক্ষাবিদ ড. কামাল উদ্দিন, সাবেক উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, অপকার নির্বাহী পরিচালক মো. আলমগীর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, জসীম উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) প্রকৌশলী হামিদুল হক, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারাপরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, ছুটিখাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী, মিরসরাই উপজেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মো. মহিউদ্দিন, মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব জসীম উদ্দিন কমিশনার, সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফসার জুয়েল, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইয়াছিন মিজান, সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউর রহমান চৌধুরী তপন, উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফ, সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, কৃষক দলের সদস্য সচিব আবু দাউদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সমাজকর্মী শরফুদ্দীন, জোবাইদুল ইসলাম সবুজ, নাজিম উদ্দিন, আরাফাত হোসেন, গোলাম মর্তুজা, মাকসুদ আলম শাহীন, শহীদুল ইসলাম রয়েল, এনামুল হক সোহাগ, মঈনুল হোসেন টিপু, ওমর ফারুক, ইঞ্জিনিয়ার জামশেদ আলম চৌধুরী তপু, রাশেদুল ইসলাম রাশেদ, তরিকুর রহমান বাবু, আবু বক্কর রিশাদ, আবু সাঈদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group