| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রামে চার্জ লাইট জ্বালিয়ে ২ গ্রামের সংঘর্ষ!

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-04-2026 ইং
  • 228930 বার পঠিত
চৌদ্দগ্রামে চার্জ লাইট জ্বালিয়ে ২ গ্রামের সংঘর্ষ!
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে চার্জ লাইট জ্বালিয়ে ২ গ্রামের সংঘর্ষ!


চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে চার্জ লাইট জ্বালিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েছেন দুটি গ্রাম। শনিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে এখনো বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। এসময় বেশ কিছু যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে। 

স্থানিয় সূত্র জানা গেছে, গত ১৫ই মার্চ পৌরসভার উত্তর শ্রীপুর ও গোমার বাড়ি গ্রামের দুই দল যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গত বুধবার রাতে দুই গ্রাম পৌরসভার দোয়েল চত্বর এলাকা সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে। যান চলাচল স্বাভাবিক হয়। এর ৭২ ঘণ্টার মধ্যেই শনিবার রাত দশটা থেকে পুনরায় দুই গ্রাম আবারও সংঘর্ষ জড়িয়ে পড়ে। এসসময় মহাসড়কে শতাধিক ককটেল বিস্ফোরণ হয়। বন্ধ হয়ে যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল। চার্জ লাইট জ্বালিয়ে দুই গ্রামে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। সংঘর্ষ চলাকালীন বেশ কিছু যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটছে। এতে করে আটকে পড়া যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে সংঘর্ষ নিয়ন্ত্রণ পুলিশ পরিপূর্ণ ব্যর্থ। সংঘর্ষের কারণে মহাসড়কের দুইপাশের ২০ কিলোমিটারের অধিক যানজট সৃষ্টি হয়েছে রাত পৌনে বারোটা এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। এ সময় উভয় পক্ষের বহু হতাহত হয়েছে বলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ কাউসার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group