| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪ বিজিবি অধিনায়ক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 16-10-2026 ইং
  • 13 বার পঠিত
ছাগলনাইয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪ বিজিবি অধিনায়ক
ছবির ক্যাপশন: ছাগলনাইয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪ বিজিবি অধিনায়ক

ছাগলনাইয়া প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে ফেনীর ছাগলনাইয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম, পিএসসি। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজা উদ্যাপনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

বিজিবি সূত্রে জানা গেছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পরশুরাম উপজেলার বক্সমাহমুদ উচ্চবিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপনসহ পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করছে। শারদীয় দুর্গাপূজায় যেন সব ধর্মের মানুষ নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখা সবার দায়িত্ব। পূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) ভবিষ্যতেও তাদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group