| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-06-2026 ইং
  • 6 বার পঠিত
ছাগলনাইয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
ছবির ক্যাপশন: ছাগলনাইয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন


ছাগলনাইয়া প্রতিনিধি 

শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে ছাগলনাইয়ায় শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬।

গতকাল রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে উদ্যোগে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েশিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের। 

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আর আরএমত্ত ডাঃ সাকিব মোহাম্মদ সাব্বির, ডাঃ এএস এম আবরার সাকিব চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ আবু তাহের বলেন, ‘‘সারা দেশের ন্যায় ছাগলনাইয়া উপজেলায়ও ক্যাম্পেইন শুরু হয়েছে। সকলের সহযোগিতায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করতে হবে। সচেতন নাগরিকদের এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন। পুরো উপজেলায় মোট ১৪৪টি কেন্দ্রে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে।

৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে সবুজ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আপনার শিশুকে দ্রুত নিকটস্থ কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group