| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে টিআর-কাবিখার আড়াই কোটি টাকার চেক বিতরণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 27-07-2026 ইং
  • 6 বার পঠিত
ফেনীতে টিআর-কাবিখার আড়াই কোটি টাকার চেক বিতরণ
ছবির ক্যাপশন: ফেনীতে টিআর-কাবিখার আড়াই কোটি টাকার চেক বিতরণ


সদর প্রতিনিধি: 

২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামোর সংস্কার ও রক্ষণাবেক্ষণ (টিআর-কাবিখা) কর্মসূচির আওতায় ফেনীতে ১শ ৫১ প্রকল্পে ২ কোটি ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ফেনী সদর উপজেলা অডিটোরিয়ামে ফেনী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি প্রধান অতিথি থেকে প্রকল্প কমিটির সভাপতিদের হাতে চেক হস্তান্তর করেন।

ফেনী সদর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার ও ফেনী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সজল দাস।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তপন কর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা জানান, উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১শ ৫১ টি প্রকল্পে ২ কোটি ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। এছাড়াও ৬৬ মেট্রিকটন চাল ও ৬৮ মেট্রিকটন গম বিতরণ করা হয়। 

পরে ফেনী সদর উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group