| বঙ্গাব্দ
ad728
ad728

বাজার ইজারা নিয়ে দু, যুবদল নেতার দ্বন্ধ থানায় জিডি, সংঘাতের আশংকা

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 28-02-2026 ইং
  • 260 বার পঠিত
বাজার ইজারা নিয়ে দু, যুবদল নেতার দ্বন্ধ  থানায় জিডি, সংঘাতের আশংকা
ছবির ক্যাপশন: বাজার ইজারা নিয়ে দু, যুবদল নেতার দ্বন্ধ থানায় জিডি, সংঘাতের আশংকা


সোনাগাজী প্রতিনিধি : 

সোনাগাজীর বক্তারমুন্সি বাজার ইজারা কে কেন্দ্র করে দুই যুবদল নেতার দ্বন্ধের জের ধরে এলাকায় আতংক বিরাজ করছে।

এই ঘটনায় ফেনী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের নাম উল্লেখ করে বাজারের ইজারাদার ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি,  যুবদল নেতা কামরুল ইসলাম সোনাগাজী মডেল থানায় জিডি করেছেন।

জিডিতে হত্যার হুমকির অভিযোগ এনে জান মালের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেছেন তিনি। এই ঘটনার পর দুই পক্ষের মধ্যে দ্বন্ধ সংঘাত মারামারির আশংকা করছে এলাকার মানুষ।

স্থানীয় সূত্র জানায়, ঐতিয্যবাহী বক্তারমুন্সি বাজার ইজারার জন্য স্থানীয় বিএনপির একটি অংশ কে নিয়ে উম্মুক্ত দরপত্রে অংশ নেন দাউদুল ইসলাম মিনার এবং আরেকটি অংশ কে সাথে নিয়ে দরপত্রে অংশ নেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম। যাচাই বাচাই কালে সর্বোচ্ছ দরে মিনার কে হারিয়ে কামরুল বৈধ ইজারাদার হিসাবে মনোনিত হন। এই ঘটনায় দ্বন্ধের সূত্রপাত সৃষ্টি হয়।

ইজারাদার কামরুল ইসলাম বলেন, আমাকে হত্যার হুমকি সহ আমার বাড়ীতে হামলার চেষ্টার বিষয়টি আমি দলীয় নেতৃবৃন্দ সহ প্রশাসন কে অবগত করেছি।

অভিযোগ অস্বীকার করে দাউদুল ইসলাম মিনার বলেন, আমার জনপ্রিয়তা ও সুনাম ক্ষুন্ন করার জন্য  একটি মহল অপপ্রচার করছে।

জিডি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত চলছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group