| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে বিশিষ্টজনদের সম্মানে হেফাজতের ইফতার ও দোয়া মাহফিল

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 25-02-2026 ইং
  • 254 বার পঠিত
ফেনীতে বিশিষ্টজনদের সম্মানে হেফাজতের ইফতার ও দোয়া মাহফিল
ছবির ক্যাপশন: ফেনীতে বিশিষ্টজনদের সম্মানে হেফাজতের ইফতার ও দোয়া মাহফিল


নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে সম্মানিত ব্যক্তিদের সম্মানে হেফাজতে ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শহরের মিজান ময়দানে আয়োজিত  ইফতার  মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের বিশিষ্টজনরা অংশ নেন।

জেলা সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি  ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক ও এয়াকুব নবী।

এছাড়া বক্তব্য দেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুছা ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশীদ ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সেক্রেটারি মাওলানা একরামুল হক, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, এবি পার্টি জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ, এনসিপি ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ এবং জেলা সহ-সভাপতি মাওলানা সাইফ উদ্দিন কাসেমী প্রমূখ ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পথচারীসহ সহস্রাধিক রোজাদার অংশ নেন।

বক্তারা  বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা  শাপলা চত্বরে অসংখ্য ওলামায়ে কেরামদের হত্যা করেছে। আমরা নতুন সরকারের প্রতি অনুরোধ করছি,  শাপলা চত্বরে ওলামায়ে কেরামের ওপর  হামলার ঘটনার বিচার দাবি করেন। একই সঙ্গে ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে ৫ আগস্টের ঘটনাপ্রবাহের প্রসঙ্গ উল্লেখ করে জালিমদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে হেফাজতে ইসলামসহ সকল আলেমদের ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

তারা আরও অভিযোগ করেন, অতীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে।

ইফতার মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন মুফতি আহমদ উল্লাহ।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group