| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজীতে পরিবেশ রক্ষায় ৫ দপ্তরের অভিযান

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-05-2026 ইং
  • 1089 বার পঠিত
সোনাগাজীতে পরিবেশ রক্ষায় ৫ দপ্তরের অভিযান
ছবির ক্যাপশন: সোনাগাজীতে পরিবেশ রক্ষায় ৫ দপ্তরের অভিযান


সোনাগাজী প্রতিনিধি 

সোনাগাজীতে পোল্ট্রি খামারের বর্জ্যে প্রচন্ড দূর্গন্ধ ছড়িয়ে পরিবেশ বিপর্যয়ের আশংকা দেখা দেওয়ায় উপজেলার আবিরাবাদ ও নবাবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান পরিচালনা করেছে ৫ সরকারি দপ্তর।

গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসন, পুলিশ, প্রানী সম্পদ বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড একযোগে এই সমন্বিত অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা ও নির্বাহী ম্যাজেস্ট্রিট আবু ইউসুফ মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে উল্লেখিত দপ্তর সমূহের কর্মকর্তাগন অংশগ্রহন করেন।

এসময় আমিরাবাদ ইউনিয়নের সফরপুর  ও নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের মধ্যবর্তী কুমিরা খাল সংলগ্ন স্থানে গড়ে উঠা পোল্ট্রি ফার্মসমূহ কর্তৃক খালে সরাসরি বর্জ্য ফেলায় মোবাইল কোর্টে পরিচালনা করা হয়েছে। এসময আবদুস সাত্তার নামে এক খামারীর ১৫হাজার টাকা জরিমানা, এবং সাত্তার পোল্ট্রি, ওমর ফারুক পোল্ট্রি,  অজিবা পোল্ট্রি ও  আবদুল হালিম পোল্ট্রি খামার সংলগ্ন ড্রেন এর পানি বের হয়ে যাওয়ার উক্ত স্থান কংক্রিট-সিমেন্ট-বালি দিয়ে ঢালাই দিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান বলেন,জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group