| বঙ্গাব্দ
ad728
ad728

আলোচিত নুসরাত হত্যা মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের ডেথ রেফারেন্স শুনানি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-07-2026 ইং
  • 6 বার পঠিত
আলোচিত নুসরাত হত্যা মামলা  মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের ডেথ রেফারেন্স শুনানি
ছবির ক্যাপশন: আলোচিত নুসরাত হত্যা মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের ডেথ রেফারেন্স শুনানি


সোনাগাজী প্রতিনিধি:

২০১৯ সালে সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হ'ত্যা মামলায় মৃ'ত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি গতকাল মঙ্গলবার থেকে চলছে। 

২০১৯ সালের ২৪ অক্টোবর রায়ে ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করেন। মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগ প্রত্যাহারে অস্বীকৃতি জানানোয় নুসরাত জাহান রাফিকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর একই বছরের ১০ এপ্রিল তার মৃত্যু হয়।

ঘটনার বিচার শেষে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামলার ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। তারা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এসএম সিরাজ উদ-দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা পপি (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসার সাবেক সহ-সভাপতি রুহুল আমিন (৫৫), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)।

রায়ের পর ২০১৯ সালের ২৯ অক্টোবর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্সসহ সংশ্লিষ্ট নথি হাইকোর্টে পাঠানো হয়। পরে পেপারবুক প্রস্তুত ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হলে মামলাটি শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হয়। এরপর শুনানির জন্য বিশেষ বেঞ্চ নির্ধারণ করা হয়।

নুসরাত হত্যা মামলার বাদী মাহমুদুল হাছান নোমানের মোবাইলে ফোন করলেও তিনি কল রিসিভ করেননি। 

নিহত নুসরাত জাহান রাফির মা শিরিনা আক্তার দৈনিক স্টারলাইন প্রতিনিধি কে বলেন, একটি মহল আমাদের পরিবার কে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। নুসরাত হত্যার বিষয়ে উচ্চ আদালতের কাছে আমরা ন্যায় বিচার চাই। 

উল্লেখ্য চলতি বছরের ১০ জুন নারী ও শিশু ধর্ষণ ও হত্যা-সংক্রান্ত আলোচিত মামলাগুলোর ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে একটি বিশেষ বেঞ্চ গঠন করেন। এরই ধারাবাহিকতায় নুসরাত হত্যা মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group