শহর প্রতিনিধি:
ফেনীতে প্রথম মলিকুলার ল্যাব এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালে গতকাল ২৬ ফেব্রুয়ারী এটি উদ্বোধন করেন ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাফর উদ্দিন।
হাসপাতালের সেবার মান ও সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন সিও মোহাম্মদ জাকারিয়া।
অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন, স্টার লাইন গ্রুপের পরিচালক আলহাজ্ব জামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের উপদেষ্টা কাবুল হোসেন, ডাক্তার শাহনেওয়াজসিরাজ মামুন, ডাক্তার রিয়াজ উদ্দিন চৌধুরী ও স্টার লাইন গ্রুপের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিক জসীম মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে ফেনীর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ফেনীতে সেবার মান নিয়ে সমন্বিত উদ্যোগের এতোদিন বেশ অভাব রয়েছে। এই অভাব পূর্ণ করতে স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল এগিয়ে এসেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এখানকার মেশিনগুলো অত্যাধুনিক। দক্ষ জনবল নিয়োগসহ সেবা প্রদানে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে অনুরোধ রইল। রোগ নির্ণয় পরীক্ষা নিরীক্ষায় ও রোগীর সেবার মান নিয়ে যেন কোনো গাফিলতি না হয় এ বিষয়টি খুব ভালো করে নজরদারি রাখতে হবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্টার লাইন স্পেশালাইড হাসপাতালের জন্য বরাবরই শুভকামনা থাকবে। মলিকুলার ল্যাব সংযোজনের মাধ্যমে ফেনীর স্বাস্থসেবা খাতে নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হলো বলে সিভিল সার্জন মন্তব্য করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |