| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঞায় মোবাইল কোর্ট ইটভাটার ১ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-04-2026 ইং
  • 828 বার পঠিত
দাগনভূঞায় মোবাইল কোর্ট   ইটভাটার ১ লাখ টাকা জরিমানা
ছবির ক্যাপশন: দাগনভূঞায় মোবাইল কোর্ট ইটভাটার ১ লাখ টাকা জরিমানা


দাগনভূঞা প্রতিনিধিঃ

দাগনভূঞা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার ১০ এপ্রিল উপজেলার সিন্দুরপুর এলাকায় অবস্থিত ইকবাল ব্রিকস নামক ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে ১টি মামলা দায়ের করা হয় এবং ১ জন ব্যক্তিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।

প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group