| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে এডভোকেট এমদাদ’র সহায়তা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-04-2026 ইং
  • 755 বার পঠিত
পরশুরামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে   এডভোকেট এমদাদ’র সহায়তা
ছবির ক্যাপশন: পরশুরামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে এডভোকেট এমদাদ’র সহায়তা


পরশুরাম প্রতিনিধি:

পরশুরাম উপজেলার ৩ নং চিথলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব অলকা গ্রামের ঘোষ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফেনী জজ কোর্টের এপিপি এডভোকেট এমদাদ হোসাইন।

শুক্রবার (১০ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের নগদ অর্থ প্রদান করেন।

ক্ষতিগ্রস্ত পরিবার দুটি হলো, বিশু চন্দ্র ঘোষ ও রবিচন্দ্র চন্দ্র ঘোষ, পিতা শ্রীধাম চন্দ্র ঘোষ, মাতা মিলন বালা ঘোষ। 

জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোয়াল ঘরে আগুনের সূত্রপাত হয়। এতে গোয়াল ঘরে থাকা চারটি গরু পুড়ে মারা যায়। আগুন থেকে গরু উদ্ধার করতে গিয়ে একজন আহত হন। তবে পরিবারের অন্য সদস্যরা অক্ষত রয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, পরশুরাম উপজেলা আমিরের জামাত অধ্যাপক মাওলানা আব্দুল হালিম, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এনামুল কাউছারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group