| বঙ্গাব্দ
ad728
ad728

সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-07-2026 ইং
  • 11 বার পঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে  বিআরটিএ ট্রাস্টি বোর্ডের ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ
ছবির ক্যাপশন: সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ


নিজস্ব প্রতিনিধি:

ফেনী জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার দুপুর ১টায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়। বিআরটিএ, ফেনী জেলার আওতাধীন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্যে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ফেনী জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ২১টি পরিবারের মধ্যে ১ কোটি ৫ লাখ টাকা এবং আহত ২টি পরিবারের মধ্যে ৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে। সর্বমোট ২৩টি পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক।

বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. আল ফায়সাল এবং ফেনী জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে ফেনী জেলার বিভিন্ন পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ ধরনের সহায়তা কার্যক্রমকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group