| বঙ্গাব্দ
ad728
ad728

পূজা উদযাপন পরিষদ ও ঐক্য পরিষদ‘র উদ্যোগে ফেনীতে ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-06-2026 ইং
  • 3971 বার পঠিত
পূজা উদযাপন পরিষদ ও ঐক্য পরিষদ‘র উদ্যোগে  ফেনীতে ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে মানববন্ধন
ছবির ক্যাপশন: পূজা উদযাপন পরিষদ ও ঐক্য পরিষদ‘র উদ্যোগে ফেনীতে ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে মানববন্ধন


স্টাফ রিপোর্টার:

ফেনীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর ও ধ্বংসের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে শহরের ট্রাংক রোডস্থ জয় কালী মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হীরালাল চক্রবর্তী। সংগঠনের সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় বক্তব্য দেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি শুকদেব নাথ তপন, সাবেক সাধারণ সম্পাদক লিটন সাহা, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমীর কর, ঐক্য পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট রসিক শেখর বণিক, পূজা উদযাপন পরিষদের নেতা দুলাল চন্দ্র নাথ, ফেনী সদর উপজেলা সভাপতি তপন কুমার বসাক, ঐক্য পরিষদের ফেনী সদর উপজেলা সভাপতি ডা. সুনীল দেব নাথ, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগ এবং হিন্দু জীবন আচার্য। এ ছাড়া জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভগবান শ্রীরামচন্দ্রকে অবমাননাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আগামী ১৫ দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। তারা শান্তিপূর্ণ সহাবস্থান ও সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group